জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’ এবং ‘ইউফোরিয়া’ খ্যাত অভিনেতা এরিক ডেন আর নেই। গত বৃহস্পতিবার বিকেলে ৫৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতার প্রতিনিধির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, এরিক ডেন দীর্ঘ সময় ধরে অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা এএলএস নামক স্নায়ুরোগের সঙ্গে লড়েছেন। শেষ সময়ে তার পাশে ছিলেন প্রিয় বন্ধু, স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই মেয়ে বিলি ও জর্জিয়া।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
