বিয়ের পিঁড়িতে বসতে আর মাত্র পাঁচ দিন বাকি, ঠিক এই মুহূর্তেই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে তৈরি হয়েছে এক বিতর্ক! তবে তার বিয়ে নিয়ে নয়, বরং আসন্ন সিনেমা ‘ককটেল টু’-এ তার অভিনীত একটি ‘স্পর্শকাতর’ চরিত্র নিয়ে।
ভারতীয় গণমাধ্যম বলছে, এই সিনেমায় অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে সমকামী চরিত্রে পর্দায় হাজির হতে পারেন রাশমিকা।
এদিকে শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাশমিকা। বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ্যে এলো তার নতুন সিনেমার সম্ভাব্য প্লট।
জানা গেছে, হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল টু’ সিনেমায় রাশমিকা ও কৃতি শ্যানন থাকবেন সমকামী দম্পতি হিসেবে। তাদের সম্পর্কের টানাপোড়েন ও তৃতীয় ব্যক্তি হিসেবে অভিনেতা শাহিদ কাপুরের উপস্থিতি থাকবে; যা নিয়ে সিনেমার মূল গল্প আবর্তিত হবে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
