নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার প্রক্রিয়া নিয়ে হলিউডের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব জেমস ক্যামেরন এবং মার্ক রাফালোর মধ্যে তপ্ত বাক্যবিনিময় শুরু হয়েছে।
‘অ্যাভাটার’ নির্মাতা জেমস ক্যামেরন এই চুক্তির বিরোধিতা করে মার্কিন সিনেটের অ্যান্টিট্রাস্ট সাব-কমিটির চেয়ারম্যান সিনেটর মাইক লি-র কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, নেটফ্লিক্স যদি ওয়ার্নার ব্রাদার্স কিনে নেয়, তবে তা সিনেমা হলের ব্যবসার জন্য বিপর্যয় ডেকে আনবে।
ক্যামেরনের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ‘মার্ভেল’ খ্যাত অভিনেতা মার্ক রাফালো। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘থ্রেডস’-এ প্রশ্ন তুলেছেন যে, ক্যামেরন কি কেবল নেটফ্লিক্সের বিরোধিতাই করছেন নাকি বড় বড় স্টুডিওর একচেটিয়া আধিপত্য বা মনোপলাইজেশনেরই বিরুদ্ধে?
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
