Buy Now

Search

সালসা সংগীতের কিংবদন্তি উইলি কোলন মারা গেছেন

সালসা সংগীতের কিংবদন্তি উইলি কোলন মারা গেছেন

নিউ ইয়র্কের সালসা আন্দোলনের পথিকৃৎ এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পী উইলি কোলন গত শনিবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। শিল্পীর পরিবারের পক্ষ থেকে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করা হয়েছে। 

বিবৃতিতে জানানো হয়, প্রিয়জনদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার বিদায় হয়েছে। পরিবারের সদস্যরা তার সংগীতের কালজয়ী অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন এবং এই শোকের সময়ে সবার কাছে দোয়া ও গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।

 

১৯৫০ সালে নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণকারী এই প্রতিভাধর শিল্পী মাত্র ১৬ বছর বয়সে তার প্রথম অ্যালবাম ‘এল ম্যালো’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। বিখ্যাত কণ্ঠশিল্পী হেক্টর লাভোর সঙ্গে তার জুটি ল্যাটিন সংগীতকে বিশ্বজুড়ে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। বিশেষ করে ১৯৬৯ সালে মুক্তি পাওয়া তাদের ‘চে চে কোলে’ গানটি সালসা সংগীতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। লাভোর পাশাপাশি তিনি রুবেন ব্লেডস এবং সেলিয়া ক্রুজের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন।

তার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ৪০টিরও বেশি অ্যালবাম উপহার দিয়েছেন এবং বিশ্বব্যাপী ৮০ লাখের বেশি রেকর্ড বিক্রি হয়েছে। তিনি আটবার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এবং তার ঝুলিতে রয়েছে পাঁচটি প্ল্যাটিনাম ও নয়টি গোল্ড রেকর্ড।

System Admin

System Admin

Hi, I’m System Admin, Your Blogging Journey Guide 🖋️. Writing, one blog post at a time, to inspire, inform, and ignite your curiosity. Join me as we explore the world through words and embark on a limitless adventure of knowledge and creativity. Let’s bring your thoughts to life on these digital pages. 🌟 #BloggingAdventures

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy