ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে।
পেন্টাগনের একাধিক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতে এখনও মার্কিন সেনারা অবস্থান করছে।
এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিরোধিতা করেছেন মার্কিন দুই কংগ্রেস সদস্য। তারা হলেন- জশ গটহাইমার ও মাইক ললর।
প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিক্রিয়া সক্ষমতাকে দুর্বল করবে। একই সঙ্গে কংগ্রেসম্যান থমাস ম্যাসি ও রো খান্না যে ওয়ার পাওয়ার্স রেজ্যুলেশন উত্থাপন করেছেন তাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা এবং তার জবাবে তেহরানের পাল্টা আঘাতের হুমকির কারণে এটি সতর্কতামূলক পদক্ষেপ হতে পারে। মার্কিন হামলার বিষয়ে সতর্ক করে ইরান ইঙ্গিত দিয়েছে, হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
