অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে শনিবার আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে করে শুক্রবার থেকে ভারী তুষারপাতের পর দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, স্টিরিয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী একজন স্লোভাক নাগরিক পিস্টের বাইরে স্কিইং করছিলেন এবং তার কাছে তুষারপাতের সুরক্ষা সরঞ্জাম ছিল না। এ সময় তার ওপরে বরফের একটি অংশ ভেঙে পড়লে তিনি তাৎক্ষণিকভাবে নিহত হন।
টাইরোল অঞ্চলের পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৪১ বছর বয়সী এক অস্ট্রিয়ান তুষারধসে চাপা পড়েন। পরে উদ্ধার করা হলেও হাসপাতালে তার মৃত্যু হয়।
বিশেষজ্ঞরা স্কিইয়ারদের পিস্টের বাইরের স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। গত শুক্রবার এক প্রচণ্ড তুষারঝড়ের ফলে দেশটির টাইরোলে চারজন এবং ভোরারলবার্গে একজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
