Buy Now

Search

সিরিয়ার প্রেসিডেন্টকে ‘প্রাণহীন পুতুল’ আখ্যা আইএসের

সিরিয়ার প্রেসিডেন্টকে ‘প্রাণহীন পুতুল’ আখ্যা আইএসের

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে ‘প্রাণহীন পুতুল’ বলে আখ্যা দিয়েছে দেশটির নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

একই সঙ্গে গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে, ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদের মতোই পরিণতি হবে তার।

 

শনিবার রাতে প্রকাশিত একটি অডিও বার্তায় আবু হুজাইফা আল-আনসারি নামে পরিচয় দেওয়া আইএসের মুখপাত্র বিশ্বজুড়ে আইএস অনুসারীদের উদ্দেশে নতুন হামলার ডাক দেন। এছাড়া সংগঠনের সমর্থকদের আগের মতোই ইহুদি ও পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আহ্বান জানান। 

অডিও বার্তায় আল-আনসারি আইএসের বর্তমান নেতা আবু হাফস আল-হাশেমি আল-কুরাইশিরর পক্ষ থেকে সংগঠনের যোদ্ধাদের শুভেচ্ছাও জানান। প্রায় তিন বছর আগে আল-হাশেমিকে আইএসের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে সিরিয়া, ইরাক, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাণঘাতী হামলা চালানোর প্রেক্ষিতে আইএসের পক্ষ থেকে নতুন বার্তা এল। গোষ্ঠীটির পক্ষ থেকে দায় স্বীকার করা সাম্প্রতিক হামলাগুলোতে বহু হতাহত হয়েছে।

গত ডিসেম্বর মধ্য সিরিয়ায় একটি হামলায় তিন মার্কিন নাগরিক নিহত হয়। ওই হামলার জন্য আইএসকে দায়ী করা হলে যুক্তরাষ্ট্র সিরিয়ায় নিষিদ্ধ গোষ্ঠীটির সন্দেহভাজন ঘাঁটিগুলোর ওপর ব্যাপক বিমান হামলা চালায়। ২০১৭ সালে ইরাকে এবং দুই বছর পর সিরিয়ায় পরাজিত হওয়ার পরও আইএসের ‘স্লিপার সেল’গুলো এখনও উভয় দেশে হামলা চালিয়ে যাচ্ছে। একসময় এই দুই দেশেই তারা তথাকথিত খেলাফত ঘোষণা করেছিল।

System Admin

System Admin

Hi, I’m System Admin, Your Blogging Journey Guide 🖋️. Writing, one blog post at a time, to inspire, inform, and ignite your curiosity. Join me as we explore the world through words and embark on a limitless adventure of knowledge and creativity. Let’s bring your thoughts to life on these digital pages. 🌟 #BloggingAdventures

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy