Buy Now

Search

যুক্তরাষ্ট্রের চাপে ভেনেজুয়েলা ছাড়ছে কিউবার নিরাপত্তা বাহিনী

যুক্তরাষ্ট্রের চাপে ভেনেজুয়েলা ছাড়ছে কিউবার নিরাপত্তা বাহিনী

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের প্রভাবে কিউবার নিরাপত্তা উপদেষ্টা ও চিকিৎসকরা ভেনেজুয়েলা ত্যাগ করছেন। বিশ্লেষকরা বলছেন, এটি দীর্ঘদিনের মিত্র কারাকাস ও হাভানার মধ্যে সম্পর্কের ফাটল ধরানোর জন্য ট্রাম্প প্রশাসনের একটি কার্যকর কৌশল। বিষয়টি অন্তত ১১টি সূত্র নিশ্চিত করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

বার্তা সংস্থাটি জানায়, ১১টি সূত্রের মধ্যে চারটি সূত্রের তথ্যমতে, দেলসি রদ্রিগেজ এখন নিজের নিরাপত্তার জন্য দেশীয় দেহরক্ষীদের ওপরই আস্থা রাখছেন। তবে সম্প্রতি কারাকাসে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার আগে তিনি এবং তাঁর আগের প্রেসিডেন্ট হুগো চাভেজ নিজেদের নিরাপত্তার জন্য কিউবার অভিজাত বাহিনীর ওপর নির্ভরশীল ছিলেন।

কিউবা সরকার জানিয়েছে, ৩ জানুয়ারি নিকোলা মাদুরোকে আটকের লক্ষ্যে পরিচালিত মার্কিন অভিযানে কিউবার ৩২ সেনা ও দেহরক্ষী নিহত হন।

২০০০-এর দশকের শেষের দিকে কারাকাস ও হাভানার মধ্যে হওয়া একটি নিরাপত্তাচুক্তির অংশ হিসেবে এই সেনা ও দেহরক্ষীদের নিয়োগ দেওয়া হয়। চুক্তির আওতায় কিউবার গোয়েন্দারা ভেনেজুয়েলার সামরিক বাহিনী এবং শক্তিশালী কাউন্টার-ইন্টেলিজেন্স ইউনিটের (ডিজিসিআইএম) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল।

System Admin

System Admin

Hi, I’m System Admin, Your Blogging Journey Guide 🖋️. Writing, one blog post at a time, to inspire, inform, and ignite your curiosity. Join me as we explore the world through words and embark on a limitless adventure of knowledge and creativity. Let’s bring your thoughts to life on these digital pages. 🌟 #BloggingAdventures

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy