ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় একটি নিরাপত্তা চৌকি থেকে দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
ঘটনার সংবেদনশীলতা বিবেচনা করে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফরেনসিক টিম।
রবিবার ঘটনাটি ঘটেছে দোরাংলা থানার অন্তর্গত আদিয়ান গ্রামে।
জানা গেছে, নিহতরা হলেন- অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) অশোক কুমার এবং হেড কনস্টেবল গুরনাম সিং। ভারত-পাক সীমান্তের কাছে একটি চেকপোস্টে তারা মোতায়েন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেকপোস্টের কাছে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। অন্য নিরাপত্তা কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই দুই পুলিশ কর্মীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের গুরুদাসপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা ছিল। ঘটনার সময় কোনও প্রত্যক্ষদর্শী উপস্থিত না থাকায় মামলাটি পুলিশ বিভাগকে বিভ্রান্ত করছে। বর্তমানে পুলিশের সামনে দুটি বড় প্রশ্ন রয়েছে, দুই পুলিশকর্মীর মধ্যে কি কোনও বিষয়ে তর্ক হয়েছিল এবং তারা একে অপরের উপর গুলি চালায়? নাকি এই ঘটনার সাথে কোনও তৃতীয় ব্যক্তি জড়িত?
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
