Buy Now

Search

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে।
 
আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার ১১ আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানসহ ৯ জন বর্তমানে পলাতক রয়েছেন। এদের মধ্যে সাবেক ওসি আবুল হাসান ও সাবেক ওসি (তদন্ত) জাকির হোসেন গ্রেফতার অবস্থায় আছেন।

 

নিহত ইমাম হাসান তাইম পুলিশ কর্মকর্তা মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে। ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চলমান জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে অভিযোগ রয়েছে।

System Admin

System Admin

Hi, I’m System Admin, Your Blogging Journey Guide 🖋️. Writing, one blog post at a time, to inspire, inform, and ignite your curiosity. Join me as we explore the world through words and embark on a limitless adventure of knowledge and creativity. Let’s bring your thoughts to life on these digital pages. 🌟 #BloggingAdventures

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy