Buy Now

Search

অসত্য কসম খাওয়া গুরুতর অপরাধ

অসত্য কসম খাওয়া গুরুতর অপরাধ

আল্লাহর নামে অসত্য কসম কবিরা গুনাহ। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে-নিশ্চয় যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং নিজেদের প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রি করে, পরলোকে তাদের কিছুই প্রাপ্য থাকবে না, কেয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পরিশুদ্ধও করবেন না। বস্তুত তাদের জন্য তো রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি (সুরা আলে ইমরান-৭৭)।

এই আয়াতের শানেনজুল প্রসঙ্গে ইমাম ওয়াহেদী (রা.) বলেন, একবার এক খণ্ড জমির অধিকার নিয়ে দুই লোকের মধ্য বিরোধ দেখা দিলে মীমাংসার জন্য তারা রসুলুল্লাহ (সা.)-এর দরবারে হাজির হন। বিবাদী যখন স্বীয় দাবির সপক্ষে শপথ করার ইচ্ছা ব্যক্ত করে, এমনি সময় আল্লাহপাক আয়াতটি নাজিল করেন। ফলে তাকে শপথ থেকে বিরত রাখা হয় এবং জমির ওপর বাদীর অধিকার প্রতিষ্ঠিত হয়।

 

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে অপরের সম্পদ হস্তগত করার জন্য অসত্য কসম করে, আল্লাহর সাক্ষাতে সে আল্লাহকে রাগান্বিত অবস্থায় দেখবে (বোখারি, মুসলিম, আবু দাউদ ও তিরমিজি)।

Tags:
System Admin

System Admin

Hi, I’m System Admin, Your Blogging Journey Guide 🖋️. Writing, one blog post at a time, to inspire, inform, and ignite your curiosity. Join me as we explore the world through words and embark on a limitless adventure of knowledge and creativity. Let’s bring your thoughts to life on these digital pages. 🌟 #BloggingAdventures

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy